ম্যাসিভ স্টার স্টুডিওর প্রধান নির্বাহী মাহবুবুল আলম বলেন, ‘এখন বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে কম্পিউটার গেমস রপ্তানি করা সম্ভব হবে। প্রতিবছরই হাতিরঝিল ড্রিম বিগিনস গেমের নতুন সংস্করণ প্রকাশ করা হবে।
রেসিং ধাঁচের এ গেমটির দৃশ্যায়নে এসেছে হাতিরঝিল। গাড়ি, স্পিডবোট ও বিমান নিয়ে খেলা যাবে গেমটি। তিন ধরনের যান চালানো যাবে হাতিরঝিলের রাস্তায়, এর সড়ক এবং আকাশে। গেমটিতে রয়েছে ৩১টি পর্ব। আপাতত গেমটি খেলা যাবে কম্পিউটারে। মোবাইল ফোনে খেলার জন্য তৈরি হচ্ছে অ্যানড্রয়েড সংস্করণ। হাতিরঝিল ড্রিম বিগিনস গেমটি পাওয়া যাচ্ছে বাজারে। এই গেমের সিডির দাম ১৫০ টাকা।






0 comments:
Post a Comment